Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হিলিতে গাঁজা সহ দুইজন আটক

রাসেল হাসান, হাকিমপুর প্রতিনিধি :

দিনাজপুরের হিলি সীমান্তের সাতকুড়ি রেলগেট থেকে ১৬০ গ্রাম গাঁজাসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল ১১টায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার রায়ভাগ গ্রামের মৃত কলিবাবুর ছেলে আলতাফ হোসেন (৬১) এবং নওপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মহসিন আলী (৬৫)।

বিজিবি ডাঙ্গাপাড়া বিশেষ ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হান্নান জানান, গাজা কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতকুড়ি রেলগেটে আলতাফ হোসেনের দোকানে অভিযান চালিয়ে হাতে নাতে ৩৬ পুড়িয়াতে ১৬০ গ্রাম গাঁজাসহ আলতাফ হোসেন ও মহসিন আলীকে আটক করা হয়। পরে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.