হিলিতে ৫০ হাজার পিছ গরু মোটাতাজাকরন ট্যাবলেট উদ্ধার
হিলি প্রতিনিধি : হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিচ ভারতীয় গরুমোটাতাজাকরন প্রাকটিন ট্যবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী জানান, ভারতীয় ট্যাবলেটের বড় একটি চালান ভারত থেকে দেশের অভ্যন্তরে নিয়ে আসা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বৃহস্পতিবার ভোররাতে সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় কয়েকটি প্লাষ্টিকের বস্তার ভেতর হতে ভারতীয় ৫০ হাজার পিচ প্রাকটিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব ট্যাবলেট গরুমোটাতাজাকরন কাজে ব্যাবহৃত হয় বলে বিজিবি জানান। পরে ট্যাবলেটগুলি সিজার লিষ্টের মাধ্যমে হিলিশুল্কষ্টেশনে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান। এসব ট্যাবলেটের সিজার মুল্য ১০০ লাখ টাকা।



