হৃষিত বলেন- মানুষ সেবাই প্রকৃত ধর্ম
আসন্ন রাজবাড়ী পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডে লক্ষ্মীকোল গ্রামে ঐতিহাসিক রাজারবাড়ী আল্লানেওয়াজ খায়রু একাডেমির মাঠ প্রাঙ্গনে, গত কাল ২৫ ডিসেম্বর ২০১৫ ইং তারিখ শুক্রবার বিকাল ৪-৩০মিনিটে ২ নং ওয়ার্ড বি এন পি আয়োজিত অর্নব নেওয়াজ মাহমুদ হৃষিতের ধানের শীষ প্রতিকের পথ সভা অনুষ্ঠিত হয় । ২ নং ওয়ার্ড বি এন পির সভাপতি হাজি খলিলুর রহমান (মেম্বর) এর সভাপতিতে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন বি এন পির কেন্দীয় কমিটির অন্যতম নেতা , রাজবাড়ী জেলা বিএন পির সভাপতি ,রাজবাড়ী পৌরসভার সাবেক চেয়ারম্যান , রাজবাড়ীর -১ আসনের সাবেক সংসদ সদস্য রাজবাড়ী প্রান পুরুষ হিসাবে আখ্যায়িত জননেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন আমি রাজবাড়ী পৌর সভার চেয়ারম্যান থাকা কালীন রাজবাড়ী পৌর এলাকায় রাস্তা-ঘাট , স্কুল -কলেজ , মাদ্রাসা ,মসজিদ, মন্দির , কবরস্থান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন করেছি । এই ২ নং ওয়ার্ডে আমি আমার ভাই এর নামে আল্লানেওয়াজ খায়রু একাডেমি প্রতিষ্ঠা করেছি । আমার ছেলে হৃষিত এবার পৌর মেয়র হলে ১ বছর পর এই এলাকায় স্কুলের পাশে আমি একটি কলেজ প্রতিষ্ঠা করবো । প্রত্যেকটি সন্তানের দায়িত্ব তার বাবা-মা কে সেবা করা , হৃষিত আমার একার সন্তান নয় , ও আপনাদের ও সন্তান । হৃষিত আমার ছেলে হয়েও আপনাদের কে সেবা করতে চায় । ধানের শিষে ভোট দিয়ে হৃষিতকে পৌর সেবক হিসেবে তৈরি করার দায়িত্ব আপনাদের সকলের , আর হৃষিদের দায়িত্ব আপনাদের সকল কে সেবা করা। আমি যখন প্রথম পৌর চেয়ারম্যান ছিলাম তখন আমার বয়স হৃষিদের চেয়েও কম ছিল । অবশ্যই হৃষিত কে ভোট দিবেন এবং দোয় করবেন।
মেয়র প্রার্থী হৃষিত বলেন , সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই , মানবতার কল্যানে নিজের জীবনকে উৎসর্গ করাই হচ্ছে ধর্ম । মানুষ সেবাই প্রকৃত ধমর্, আমি মানুষের কল্যানে কাজ করতে চাই আপনারা আমাকে ভোট দিবেন ও দোয়া করবেন।
সভা পরিচালনা করেন জেলা ছাত্র দলের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন (স¤্রাট), আরো বক্তব্য রাখেন রাজবাড়ী উপজেলার চেয়ারম্যান এ্যড: এম এ খালেক , জেলা বি এন পির সহ সভাপতি রোকন চৌধুরী ,রাজবাড়ী শিক্ষক সমিতির সভাপতি ও জেলা বি এন পির সহ সা: সম্পাদক গাজী আহসান হাবীব , পৌর বি এন পির সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল , সা: সম্পাদক অধ্যাপক আহসানুল করিম হিটু , জেলা বার এসসিয়েসনের সভাপতি মো: মঞ্জুর মোর্শেদ , সা: সম্পাদক এ কে বাড়ী (কুটিন) উপস্থিত লতিফ সরদার , মো: এনায়েত , গোলাই মন্ডল সহ অনেকেই উপস্থিত ছিলেন ।



