১১ দিনেও খোঁজ মেলেনি শহিদুলের
রাজশাহী প্রতিনিধি: ১১ দিনেও খোঁজ মেলেনি বাঘা উপজেলার পাশ্ববর্তী দুড়দুড়িয়া কারিগর পাড়ার বাসিন্দা মৃত আলিমুদ্দীনের ছেলে শহিদুল (৪৫) এর। গত ২১ নভেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি শহিদুল। নিকট আত্মীয়সহ সম্ভাব্যস্থানে খোঁজ না পেয়ে ছেলে শাকিল আহমেদ ২৬ নভেম্বর লালপুর থানায় সাধারন ডায়রি করেছেন। ডায়রি নম্বর-১১১৪/১৫)। তাকে হত্যা করে লাশ গুম করা হয়েছে কি-না, এ শঙ্কায় বর্তমানে তার পরিবার।
নিখোঁজের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওইদিন সকালে রাজশাহী তার বন্ধু আজিজ ও সাজ্জাদের সাথে দেখা করার কথা বলে ফুল প্যান্ট ও নেভি ব্লু রংয়ের সোয়েটার পরে সে বাড়ি থেকে বের হয়েছে। তাঁর দৈহিক উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ও গায়ের রং ফর্সা। এই মোবাইল নম্বরে ০১৭৩৭৭৪০২৬৫ তার খোঁজ জানানোর জন্য অনুরোধ করা হযেছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ব্যাপারে জিডি করে বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।



