Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

২০১৮ বিশ্বকাপ পর্যন্ত লো’কে রেখে দিল জার্মানি

s-1স্পোর্টস ডেস্ক:
জার্মানির বিশ্বকাপজয়ী কোচ জোয়াকিম লো জাতীয় দলের সঙ্গে ২০১৮ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শনিবার এটি নিশ্চিত করা হয়েছে। ৫৫ বছর বয়সী জোয়াকিম লো ২০০৬ বিশ্বকাপের পর দলের কোচ নির্বাচিত হন। তার নেতৃত্বে ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে কাইজাররা। লো’র হাত ধরে চতুর্থ বিশ্বকাপ শিরোপা জেতা জার্মানি ইউরো ২০১৬ এর বাছাইপর্বে নিজেদের চেনা ছন্দে নেই। ৪ ম্যাচ থেকে ২ জয় ও সমান ১ হার ও ড্রয়ে ৭ পয়েন্ট পেয়েছেন থমাস মুলাররা। দলের এমন বাজে পারফর্ম্যান্স সত্ত্বেও ভবিষ্যতের কথা চিন্তা করে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) জোয়াকিম লো’কে দীর্ঘ মেয়াদের জন্য রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে চুক্তি নবায়নে দারুণ উচ্ছ্বসিত জোয়াকিম লো। তিনি বলেন, ‘আমার হৃদয় ও মস্তিষ্ক বলছে এটা সঠিক সিদ্ধান্ত। আমার এবং ডিএফবি’র সম্পর্ক দারুণ এবং আমাদের লক্ষ্যও এক। আমরা আবার বিশ্বচ্যাম্পিয়ন হতে চাই। শিরোপার স্বাদ নিতে চাই।’ ডিএফবি সভাপতি উলফগ্যাং নির্সবাকও জোয়াকিম লো’র সঙ্গে চুক্তি নবায়ন করতে পারায় তার সন্তুষ্টির কথা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘তার অভিজ্ঞতা, সংকল্প ও আÍবিশ্বাস বিবেচনায় সেই আমাদের জাতীয় দলের জন্য যোগ্য ব্যক্তি। সবাই জানে সে কী অসাধারণ করছে এবং আমাদের বিশ্বসেরা বানিয়ে দিয়েছে। আমরা আগামীতে তার হাত ধরে শিরোপা জিততে চাই।’ দুই যুগ পর জোয়াকিম লো’র হাত ধরে বিশ্বকাপের শিরোপা জিতে জার্মানি। জার্মানদের বিশ্বচ্যাম্পিয়ন করানোর সুবাদে চলতি বছরের জানুয়ারিতে ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার জিতেন ৫৫ বছর বয়সী এই কোচ।

Leave A Reply

Your email address will not be published.