Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

২০১৮ সাল নাগাদ পদ্মা সেতু : প্রধানমন্ত্রী

pmনিজস্ব প্রতিবেদক: ২০১৮ সাল নাগাদ পদ্মা সেতু যাববাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।
স্বতন্ত্র সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ সরকারের সাহসী নেতৃত্ব ও দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের ফলেই বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়েছে। পদ্মা সেতুর নির্মাণ কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলেছে এবং ২০১৮ সাল নাগাদ এ সেতু যাববাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।”

Leave A Reply

Your email address will not be published.