Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

২৫ বছর পর মিয়ানমারে সাধারণ নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ২৫ বছর পর ৮ নভেম্বর ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার এ তথ্য জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

দেশটিতে ১৯৯০ সালে শেষ দিকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে জয়লাভ করেছিল নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। দলটির বিজয় না মেনে নিয়ে অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনী। সু চি গৃহবন্দি হন। পরবর্তীতে ২০১০ সালে নির্বাচন অনুষ্ঠিত হলেও নিষেধাজ্ঞার কারণে এতে অংশ নিতে পারেনি দেশের অন্যতম বড় দলটি। সেনা সমর্থিত সরকার পশ্চিমা দেশের চাপে ২০১০ সালে মিয়ানমারে রাজনৈতিক সংস্কারে হাত দেয়। ওই বছরই সু চি মুক্ত হন।

এবারের নির্বাচনে ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ও এনএলডির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে। তবে এনএলডি জয়লাভ করলেও বিদেশি নাগরিককে বিয়ে করার কারণে সু চি দেশটির শীর্ষ পদে নিযুক্ত হতে পারবেন না। দেশটির সংবিধানে এমনটিই উল্লেখ রয়েছে।

আজ (বুধবার) একটু পরে নির্বাচনের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। এরই মধ্যে নির্বাচনী প্রচরণা শুরু করেছে প্রতিপক্ষ দলগুলো। সু চি শনিবার থেকে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেছেন। এ থেকে বোঝা যাচ্ছে- তিনি এবারের নির্বাচনে প্রার্থী হবেন।

তথ্যসূত্র : বিবিসি।

Leave A Reply

Your email address will not be published.