Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

৯৫বছর বয়স হলেও বয়স্ক ভাতা পাননা আলফাডাঙ্গার রিজিয়া

dsc01862মোঃ শাহরিয়ার হোসেন,আলফাডাঙ্গা, ফরিদপুর প্রতিনিধি ঃ ৯৫বছর বয়স হলেও বয়স্ক ভাতা পাচ্ছেননা মধুমতির করালগ্রাসে ভিটেমাটি হারা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার রিজিয়া বেগম। উপজেলার বুড়াইচ ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে মধুমতির চরে পাটকাঠিতে ঘেরা টিনের ছাপড়া ঘরে রিজিয়ার বাস। পুরানাম মোসাঃ নুরজাহান ওরফে (রিজিয়া) জাতীয় পরিচয় প্রত্র (নম্বর২৯১০৩৩১৩৫৯২৮৬) তথ্য অনুযায়ী রিজিয়ার জন্ম তারিখঃ ১৯২২সালের ১০র্ফেরুয়ারী। ২০বছর আগেই তিনি স্বামী আজাহার মোল্যাকে হারিয়ে বিধবা হয়েছেন। ৫শন্তানের জননী রিজিয়া। ২ছেলে এবং ৩মেয়ে।ছেলেরা দিন মজুরের কাজকরে যা রোজগার করে তা দিয়ে তাদের পরিবার নিয়েই হিমশিম খেতে হয়। তার মধ্যে মাকে দ’ুমুঠো ভাত যদিও দিতে পারেন কিন্তু অসুস্থ্য মায়ের ঔষধ কিনতে পারেন না। মেয়েরা তাদের শশুর বাড়িতে স্বামীর সংসারে ব্যাস্ত। গতকাল ২৪ নভেম্বর বৃহস্পতিবার বিকালে আমাদের এ প্রতিবেদক রিজিয়ার বাড়িতে গিয়ে তার কাছে বয়স্ক ভাতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ভাতার কাট করতে এককালীন ৪হাজার টাকা লাগে টাকা দিতে পারিনা তাই ভাতা হয়না। তবে কে টাকা চায় সেটা স্পষ্ট করে না বললেও স্থানীয় ইউপিসদস্য এবং চেয়ারম্যানকেই দুষলেন তিনি। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য খান নজরুল ইসলাম বললেন বয়ষ্ক ভাতা কার্ড করতে কারো টাকা নেইনা। তবে বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নুমিয়া বললেন আমার কাছে তালিকা আসেনাই আসলে আমি সুপারিস করবো।

Leave A Reply

Your email address will not be published.