Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুমিল্লা সিটিতে মেয়র হলেন বিএনপির মনিরুল হক

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র মনিরুল হক সাক্কু।

আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে ১১ হাজার ৮৫ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাত ৯টার পরে সাক্কুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার রকিবউদ্দিন মণ্ডল।

মোট ১০৩টির মধ্যে ঘোষিত ১০১টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী পেয়েছেন ৬৮,৯৪৮ ভোট। আর নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন ৫৭,৮৬৩ ভোট।

অনিয়ম ও সহিংসতার কারণে ১০৩টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। স্থগিত দুটি কেন্দ্রের ভোট ৫,২৫৫ যা দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধানের চেয়ে কম।

এর আগে বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

Leave A Reply

Your email address will not be published.