Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আফগানিস্তানের সেনা ঘাঁটিতে তালিবানের হামলায় শতাধিক সেনা হতাহত

আফগানিস্তানের মাজার-ই-শরিফে এক সামরিক ঘাঁটিতে তালিবান যে আত্মঘাতী হামলা চালিয়েছে, তাতে হতাহতের সংখ্যা একশোরও বেশি।
গতকালের ওই হামলায় নিহতের সংখ্যা এর আগে ১৩৪ জন বলে দাবি করা হচ্ছিল। কিন্তু শনিবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে হতাহত সেনার সংখ্যা শতাধিক। তবে ঠিক কতজন নিহত হয়েছেন, সেই সংখ্যা বলা হয় নি।
এই হামলার সময় কয়েকজন তালিবানও নিহত হয়। আফগানিস্তানে তালিবান হামলায় এক সঙ্গে এত বিপুল সংখ্যাক সরকারী সেনা হতাহত হওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে দেখা যায়নি।
আফগান সেনাবাহিনির একজন মুখপাত্র নাসরাতুল্লাহ জামশিদি জানিয়েছেন, গতকাল মাজার ই শরিফের সেনাঘাঁটিতে শুক্রবারের জুমার নামাজ শেষে সৈন্যরা যখন বেরিয়ে আসছিলেন তখনই সেখানে জঙ্গীরা হামলা চালায়। এছাড়া আরেকটি ক্যান্টিনেও হামলা চালানো হয়। সূত্র বিবিসি

Leave A Reply

Your email address will not be published.