কুড়িগ্রামে দৈনিক বজ্রশক্তির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শাহ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে দৈনিক বজ্রশক্তির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শুক্রবার বিকাল ৩টায় সরবাদর পাড়াস্থ কুড়িগ্রাম জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দৈনিক বজ্রশক্তির কুড়িগ্রামের জেলা প্রতিনিধি মো. শাহ আলমের সভাপতিত্বে উক্ত অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. ইউনুছ আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বজ্রশক্তির রংপুর বিভগীয় ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, দৈনিক বজ্রশক্তির নীতি ও আদর্শের মূল অনুপ্রেরক টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান জনাব মোহাম¥দ বায়াজীদ খান পন্নী। তার অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের সদস্যরা দৈনিক বজ্রশক্তির মাধ্যমে নি:স্বার্থভাবে সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্মব্যবসা ও অপরাজনীতির বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর এই সত্যগুলো তুলে ধরে দৈনিক বজ্রশক্তি। ২য় প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে উপস্থিত সকল গণমাধ্যকর্মীদের সহযোগীতাও কামনা করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি দৈনিক বজ্রশক্তি ও এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, তারা যে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই কাজে সকলের সহযোগীতা প্রয়োজন। তিনি বজ্রশক্তি ২য় প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক এই কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে হেযবুত তওহীদের কুড়িগ্রাম জেলা আমির ও দৈনিক বজ্রশক্তির কুড়িগ্রাম জেলা সার্কুলেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম শেখ ২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে বলেন, কুড়িগ্রামে হেযবুত তওহীদের মুখপাত্র দৈনিক বজ্রশক্তির কার্যক্রম হল মানবতার কল্যাণে, সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। আমরা এই কাজ কুড়িগ্রামে দীর্ঘ চার বছর ধরে করে যাচ্ছি। এই অনুষ্ঠানে উপস্থিত সকলের পরামর্শমূলক সহযোগীতাও কামনা করেন তিনি।
অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত সকল অতিথিগণ ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে ৩য় বর্ষের শুভ সূচনা করেন ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এশিয়ান টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি দুলাল বোস, আমার সংবাদ ইমতে আহসান সেলু, এস এ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি বাদশা সৈকত, খবরপত্রের প্রতিনিধি শাহিন আহম্মেদ, দেশটিভির প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিন, জিটিভির প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম, বজ্রশক্তির নাগেশ্বরী ভ্রম্যমাণ প্রতিনিধি আব্দুল গণিসহ কুড়িগ্রাম জেলার প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সহকর্মীবৃন্দ ও জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ।
