Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁও পৌরসভায় আপিলে প্রার্থীতা ফিরে পেলেন ১৩ কাউন্সিলর

ঠাকুরগাঁও প্রতিনিধি:  ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৫ই ডিসেম্বর যে ১৩ জনকে বাতিল ঘোষণা করা হয়েছিল তাদের আবার মনোয়নপত্র দেওয়া হয়েছে। শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস জানান, কাউন্সিলর পদে ১৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ জনকে বাতিল করা হয়েছিল। তাদের সময় বেধে দেওয়া হয়েছিল কাগজপত্র ঠিক করে জমা দেওয়ার জন্য।

তারা তাদের সকলের কাগজ ঠিক করে জমা দেওয়ায় আজ তাদের আবার প্রার্থীতা দেওয়া হবে। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে যারা আবার তাদের প্রার্থীতা ফিরে পেলেন তারা হলেন- ২নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ডের ওয়ালিউর রহমান, ৫নং ওয়ার্ডের জাহিদুল ইসলাম, আজিজুল হক, চৌধুরী মোঃ সোরোয়ার রশিদ উজ্জল, কামাল হোসেন, ৬নং ওয়ার্ডের ফরুখ আহম্মেদ, শেখ দবির উদ্দিন, ৮নং ওয়ার্ডের একে এম সফিউল এনাম পারভেজ, ৯নং ওয়ার্ডের বাদশা আলম, প্রদীপ শংকর চক্রবর্তী, তরিকুল ইসলাম ১০ নং ওয়ার্ডের আব্দুর রহিম।

এছাড়া সংরক্ষিত কাউন্সিলর দ্রোপদী দেবী আগরওয়ালাকে আবার প্রার্থীতা ফিরে দেওয়া হয়েছে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডের চা’য়ের দোকানে জমে উঠেছে নির্বাচনের কথা।

Leave A Reply

Your email address will not be published.