Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে সচেতন নাগরিক কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Kurigram TIB-Journalist Meeting photo 12.12.15

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: জানবো জানাবো দুর্নীতি রুখবো’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে টিআইবি’র সহযোগীতায় সচেতন নাগরিক কমিটি কুড়িগ্রাম এ মতবিনিময় সভার আয়োজন করে ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির সভাপতি এডভোকেট এনামুল হক চাঁদ, টিআইবি’র প্রোগ্রাম অফিসার আল আমিন মিয়া, এরিয়া ম্যানেজার সৌমেন রায়, প্রেস ক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারন সম্পাদক শ্যামল ভৌমিক প্রমুখ।

বক্তারা দুর্নীতি প্রশমনে স্থানীয় পর্যায়ে করণীয় বিষয়ে আলোচনা করেন। স্থানীয় পর্যায়ে দুর্নীতি কমাতে বিভিন্ন অনুসন্ধানী রিপোর্টসহ টিআইবিকে সহযোগীতার অনুরোধ জানান।

Leave A Reply

Your email address will not be published.