কুড়িগ্রামের উলিপুরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: সমর্থকদের হুমকী-ধামকী, দোকানপাটে অগ্নি সংযোগ ও মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানীর প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুর পৌর সভায় সংবাদ সম্মেলন করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তারিক আবুল আলা চৌধুরী।
শনিবার বিকেল ৪ টায় উলিপুর উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন তিনি আরো বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রচার করে বেড়াচ্ছেন একটি ভোট পেলেও তাদের প্রার্থী নির্বাচিত হবে। এ অবস্থায় সুষ্ঠ নির্বাচনের স্বার্থে সঠিক তদন্ত সাপেক্ষে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন তিনি। ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন সেনা মোতায়েনেরও দাবী জানান তিনি। সংবাদ সম্মেলনে সাংবাদিকসহ পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত রাতে উলিপুর পৌরসভার বকুল তলা আওয়ামীলীগ অফিস ও খালিভিটা গ্রামের বিএনপি সমর্থিত কর্মীর দোকানে আগুন দেয়ার ঘটনা ঘটে। পরে জেলা বিএনপি’র সভাপতি তাসভীর-উল-ইসলামসহ ৮ জনের নামে মামলা করে আওয়ামীলীগ। এঘটনায় একজনকে আটক করে পুলিশ।