Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর রিপোর্টার্স ক্লাবের ফ্যামিলি ডে অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধি: দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো রিপোর্টার্স ক্লাব রংপুরের ফ্যামিলি ডে। ক্লাবের সাহিত্য সম্পাদক মো. ফরহাদুজ্জামান ফারুকের পরিচালনায় আয়োজনের মধ্যেছিল র‌্যাফেল ড্র, বাচ্চাদের চকলেট দৌড়, মোরগযুদ্ধ, পুরুষদের বল নিক্ষেপ, হাড়িভাঙ্গা, কৌতুক, অভিনয়সহ মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরনী। গতকাল শুক্রবার প্রতি বছরের ন্যায় একদিনের আনন্দে মিলিত হলো উওরের ঐতিহ্যবাহী বিনোদন স্থান সপ্নপুরিতে ক্লাবের সকল সাংবাদিক, আজীবন সদস্য ও শুভাকাঙ্খীরা।
দিনব্যাপী উক্ত ফ্যামিলি ডেতে উপস্থিত থেকে আনন্দক্ষনে আরো সাফল্য করেছেন ক্লাবের সভাপতি মো. মাসুদুর রহমান মিলু, সহ সভাপতি অধ্যাপক মোজাফ্ফর হোসেন, সাধারন সম্পাদক মোজাফ্ফর হোসেন, সহ সাধারন সম্পাদক শাহ বায়েজীদ আহম্মেদ, কোষাদক্ষ মো. শফিউল করিম শফিক, বাংলাদেশ ক্যাবেল টিভি দর্শক ফোরামের মহাসচিব মো. শাহাদাৎ মুন্না, কার্যকরি সদস্য মো. আমিরুল ইসলাম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.