Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঢাকা-কলকাতা সরাসরি বাস চলাচল শুরু

অনলাইন ডেস্ক: আজ সোমবার সকালে রাজধানীর কমলাপুরে বিআরটিসির বাস টার্মিনালে এ সার্ভিসের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিজানুর রহমান।
প্রতি সোম, বুধ ও শুক্রবার সকাল সাড়ে ৭টায় কমলাপুর বিআরটিসি টার্মিনাল থেকে ছেড়ে যাবে বাস। আর কলকাতার সল্টলেক করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সকাল সাড় ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। রাত ৮টার দিকে বাসটি ঢাকায় এসে পৌঁছাবে।
মিজানুর রহমান বলেন, নতুন এই বাস সার্ভিসের মাধ্যমে ঢাকা থেকে ১০ ঘণ্টায় কলকাতায় যাওয়া যাবে। এর মধ্যে বাসটি ঢাকা থেকে মাওয়া ফেরি পার হয়ে যাবে মাত্র আড়াই ঘণ্টায়। আর রাজধানী থেকে আট ঘণ্টা লাগবে খুলনা সীমান্ত পর্যন্ত পৌঁছাতে। আরও দুই ঘণ্টায় সরাসরি কলকাতা। মূল সুবিধাটা হলো, ঢাকা থেকে যে বাসে রওয়ানা হবেন; যাত্রী সেই একই বাসে কলকাতা নামবেন। যাত্রাপথে কোনো বাস পরিবর্তন করতে হবে না। খুলনায় বাসের কাউন্টার থেকেও যাত্রী উঠতে পারবেন।

Leave A Reply

Your email address will not be published.