Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড়ে চেক প্রত্যাখানের মামলা করতে এসে বাদিই জেলে

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়: চেক প্রত্যাখানের মামলা করতে এসে চেকে ওভাররাইটিং থাকায় উল্টো ওই বাদিকেই জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার তেঁতুলিয়া আমলি আদালত-৪ এর বিচারক মো. হুমায়ুন কবীর এই আদেশ দেন।
আদালত সুত্রে জানা যায়, মো. পলাশ হোসেন রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার তুলশিরহাট এলাকার মো. শাহজাহান আলীর কাছে ব্যবসায়িক কারণে ১৩ লাখ টাকা পেতেন। শাহাজাহান আলী তাকে সোনালী ব্যাংক, গঙ্গাচড়া শাখার নামে ১৩ লাখ টাকার একটি চেক দেন। চেকটি ব্যাংকে জমা দিলে তার প্রত্যাখাত হওয়ায় পলাশ হোসেন মঙ্গলবার তেঁতুলিয়া আমলি আদালত-৪ এ শাহাজাহান আলীর বিরুদ্ধে চেক প্রত্যাখানের মামলা দায়ের করতে আসেন।
এ সময় আদালত ইংরেজিতে লেখা চেকের মধ্যে ওভার রাইটিং করে তিনকে তের এবং থ্রিকে থারটিন করা হয়েছে বলে দেখতে পান। পরে আদালতের বিচারক মো. হুমায়ুন কবীর মামলাটি গ্রহণ না করে উল্টো বাদির বিরুদ্ধে দণ্ডবিধির ১৯২,১৯৩,১৯৮,২০৯,২১১ ও ৪৬৫ ধারায় অভিযোগ এনে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Leave A Reply

Your email address will not be published.