Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের শোক র‌্যালি

ঠাকুরগাঁও প্রতিনিধি: স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং জেলা পরিষদ ডাকবাংলোতে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা পূষ্পার্ঘ অর্পন করেন। এছাড়াও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পন করেন।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ দবিরুল ইসলাম এমপি, সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, সহ সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.