Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জেলা প্রশাসকের গাড়িতে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ:
জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবলীগের আহ্বায়ক ব্যারিস্টার এনামুল কবিরের গাড়ির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ যুবলীগ।
গত কাল সুনামগঞ্জের জেলা যুবলীগ, সদর যুবলীগ ও পৌর যুবলীগের উদ্যোগে উকিলপারাস্থ প্রধান কার্যালয়ের সামনে বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উজ্জ্বল, এ্যাডভোকেট আজাদ, এ্যাডভোকেট মাজহার, আতিক, তিমু, রিপন, বেলায়েত, উত্তমগনি, পৌরব, ফরিদ, মলয়, মুহিব প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.