Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লিবিয়ার তেলক্ষেত্রে বিদেশিসহ ১২ জনকে হত্যা

14.+Libyaআন্তর্জাতিক ডেস্ক:

লিবিয়ার একটি প্রত্যন্ত এলাকার তেলক্ষেত্রে হামলা চালিয়ে দুই ফিলিপিনো ও দুই ঘানাইয়ানসহ ১২ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। লিবিয়ার সির্তে শহর থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণের আল-মাব্র“ক তেলক্ষেত্রে এ ঘটনা ঘটেছে বলে বুধবার জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। মাব্র“ক তেলক্ষেত্র রক্ষার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর কমান্ডার আবদেলহাকিম মাজাব বলেছেন, “অধিকাংশকেই শিরশ্ছেদ অথবা গুলি করে হত্যা করা হয়েছে।” এই হামলাটি ইসলামিক স্টেট’র (আইএস) জঙ্গিদের কাজ বলে দাবি করেছেন লিবিয়ার এক কর্মকর্তা ও প্যারিসের একটি কূটনৈতিক সূত্র। বুধবার সকালে ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, মাব্র“ক তেলক্ষেত্রে হামলার পর যে সাত বিদেশিকে অপহরণ করা হয়েছে তাদের মধ্যে তিনজন ফিলিপিনো। কিন্তু মাজাব বলেছেন, আটজন লিবীয়, দুজন ফিলিপিনো ও দুজন ঘানাইয়ান নাগরিককে হত্যা করেছে জঙ্গিরা, কিন্তু কাউকে অপহরণ করেনি। তার নিরাপত্তা বাহিনী তেলক্ষেত্রটির দখল আবার ফিরে পেয়েছে বলে জানিয়েছেন তিনি। মাব্র“ক তেলক্ষেত্রটিতে ফরাসি কোম্পানি টোটাল’র বড় ধরনের বিনিয়োগ রয়েছে। বর্তমানে উৎপাদন বন্ধ থাকা তেলক্ষেত্রটি চুক্তিবদ্ধ একটি লিবীয় কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে। ফিলিপিনো কর্মীরা একটি ইতালীয় কোম্পানির হয়ে সেখানে কাজ করতেন। প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হওয়ায় ঘটনাটির বিষয়ে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। গেল সপ্তায় লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি অভিজাত হোটেলে হামলা চালিয়ে পাঁচ বিদেশিসহ নয়জনকে হত্যা করেছিল বন্দুকধারীরা।

Leave A Reply

Your email address will not be published.