Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পীরগাছায় মাদকবিরোধী প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত

পীরগাছা প্রতিনিধি, রংপুর:
রংপুরের পীরগাছা উপজেলায় মাদকবিরোধী প্রচারণার মাধ্যমে প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত কাল বৃহস্পতিবার উপজেলা হলরুমে উক্ত মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আফসার আলী, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আফসার আলী। বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন অনু, মহিলা ভাইস চেযারম্যান মনজুরি বেগম, পীরগাছা উপজেলা প্রজেক্ট ইউপিজিপি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
মাদকবিরোধী প্রচারণার মাধ্যমে প্রতিরোধ বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহিন মুনতাকিম, এমবি টিভি রংপুর জেলার আব্দুর রহমান রাসেল, সাংবাদিক এম খোরশেদ আলম, হারুণ অর রশিদ, শাহ কামাল লাবু, কাজী শহীদুল ইসলাম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.