Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

একসঙ্গে পুরস্কৃত পারভেজ-সোহানা দম্পতি

b-12বিনোদন ডেস্ক:
১ থেকে ৫ ফেব্র“য়ারি ভারতে অনুষ্ঠিত জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একসঙ্গে পুরস্কৃত হয়েছেন মুরাদ পারভেজ ও সোহানা সাবা দম্পতি। উৎসবে প্রদর্শিত ‘বৃহন্নলা’ ছবিটি পরিচালনার জন্য ‘বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে’ অ্যাওয়ার্ড পান মুরাদ পারভেজ। আর একই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সোহানা সাবা। ৫ ফেব্র“য়ারি সন্ধ্যায় জয়পুরের গোলতা সিনেমা হলে তাদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। উৎসবে সপ্তম আসরে শতাধিক দেশের ১৫৮টি চলচ্চিত্র স্থান পায়। সেখান থেকে প্রতিযোগিতা বিভাগে লড়াইয়ের জন্য মাত্র ১৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচন করা হয়, যার মধ্যে একটি ‘বৃহন্নলা’।

Leave A Reply

Your email address will not be published.