Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

‘সরিষার তেলে ঝাল গোস্ত’

it-3aরকমারি ডেস্ক:
গরুর গোস্ত সকলেরই প্রিয় খাবার। যাদের গরুর গোস্তে সমস্যা রয়েছে তারাও গরুর গোস্ত দেখলে খাওয়ার লোভ সামলাতে পারেন না। আমাদের বাঙালিয়ানা স্বাদের গরুর গোস্তের তুলনা অন্য কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। চলুন তবে আজকে শিখে নেয়া যাক এমনই একটি পদ ‘সরিষা তেলে ঝাল গোস্ত’।

উপকরণ:
– ১ কেজি গরুর গোস্ত
– ৪/৫ টি বড় পেঁয়াজ (মোটা করে কাটা)
– আদাবাটা ২ টেবিল চামচ
– রসুন বাটা ৪ চা চামচ
– হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ
– মরিচ গুঁড়ো ৪ চা চামচ
– ২ কাপ দুধ
– লবণ স্বাদ মতো
– ৫/৬ টি শুকনো মরিচ
– কাঁচামরিচ আস্ত ৮-১০টি
– ৪/৫ টি এলাচ
– ২ টি তেজপাতা
– ২ খণ্ড দারুচিনি
– ৫/৬ টি লবঙ্গ
– সরিষার তেল পরিমাণমতো

পদ্ধতি:
– গোস্ত কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে দুধ, ২ চা চামচ মরিচ গুঁড়ো, ২ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ আদা বাটা ও ৩ টেবিল চামচ সরিষার তেল দিয়ে গোস্ত ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।
– প্রথমে একটি প্যানে সরিষার তেল গরম করে এতে শুকনো মরিচ দিয়ে ভেজে নিন। এরপর এতে পেঁয়াজ, তেজপাতা এবং গরম মসলা দিয়ে অল্পক্ষণ ভেজে নিয়ে আদা ও রসুনবাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে মসলা কষে নিন।
– মসলা ভালো করে কষে এলে গরুর গোস্ত দিয়ে ভালোভাবে নেড়ে দিন এবং কষাতে থাকুন। গোস্ত কষিয়ে এতে অল্প পানি দিন।
– যখন বুঝবেন গোস্ত মাখামাখা হয়ে আসছে তখন কাঁচামরিচ দিয়ে গোস্ত চুলার উপরে রেখে দিন আরও ১০ মিনিট।
– ১০ মিনিট পর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন খুব সহজ ‘সরিষার তেলে ঝাল গোস্ত’।

Leave A Reply

Your email address will not be published.