Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নারায়ণগঞ্জে ট্রলার ডুবির তিনদিন পর দুই শিশুর লাশ উদ্ধার

uddhar picনারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলারডুবির তিনদিন পর নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। গত কাল ভোরে ও দুপুরে শহরের সৈয়দপুর এলাকায় নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মোমতাজ উদ্দিন জানিয়েছেন।
এরা হলেন- কুমিল্লার মেঘনা থানার বড় কান্দা গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে ফাহিম (৪) এবং একই এলাকার তারেক মিয়ার মেয়ে সুমাইয়া (৮)। গত শনিবার সকালে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনগঞ্জ কয়লাঘাট এলাকায় কার্গো ট্রলারের ধাক্কায় ৪০-৫০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও ফাহিম ও সুমাইয়ার কোনো খোঁজ মিলছিল না।

Leave A Reply

Your email address will not be published.