Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মিয়ানমারের কোকাংয়ে জরুরি অবস্থা

150213121608-myanmar-laukkai-kokang-soldiers-file-photo-exlarge-169আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের উত্তরপূর্বাঞ্চলীয় শান রাজ্যের কোকাং অঞ্চলে সরকারি বাহিনী ও কোকাং নৃগোষ্ঠীর সশস্ত্র বাহিনীর মধ্যে সপ্তাহজুড়ে সংঘর্ষ চলার পর ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার প্রেসিডেন্ট উ থিয়েন সেইন স্বাক্ষরিত সামরিক আইন জারির এই ঘোষণা মিয়ানমারের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশনে সম্প্রচার করা হয়। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ঘোষণায় বলা হয়, কোকাং অঞ্চলের সশস্ত্র সংঘর্ষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, এতে স্থানীয় সরকারি প্রশাসন অকার্যকর হয়ে পড়েছে। ঘোষণার পরবর্তী ৯০ দিন পর্যন্ত জরুরি অবস্থা বহাল থাকবে বলে জানানো হয়েছে। ৯ ফেব্র“য়ারি থেকে কোকাং অঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে ও মিয়ানমার জাতীয় গণতান্ত্রিক জোট সেনাবাহিনী’র (এমএনডিএএ) তীব্র লড়াই শুরু হয়। সপ্তাহজুড়ে লড়াই চলাকালে সরকারি বাহিনী এমএনডিএএ’র উপর পাঁচবার বিমান হামলা চালায়। লড়াই চলাকালে সরকারি বাহিনী কোকং সেনাবাহিনীর ২৬ জন যোদ্ধার লাশ উদ্ধার করে। এছাড়া বেশকিছু অস্ত্রশস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে। এরআগে ৪৭ জন সরকারি সেনা নিহত ও ৭৩ জন আহত হয়েছিলেন।

Leave A Reply

Your email address will not be published.