Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আশুলিয়ায় ফ্রি চিকিৎসাসেবা প্রদান

ভ্রাম্যমাণ প্রতিনিধি, আশুলিয়া:
আশুলিয়ায় দি লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্যোগে চোখের সমস্যায় ভুগছেন এমন গরীব-দুঃস্থ ও অসহায় রোগীদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গত কাল পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় শিখা মেডিকেল কেয়ারে সকাল থেকে বিকাল পর্যন্ত সেবা প্রদান করা হয়।
ফ্রি চিকিৎসাসেবা প্রদানে ছিলেন, ঢাকা অপথ্যালমিক ডিএমএ ও ক্যাম্প মেডিকেল অফিসার ডা. সেলিনা রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, শিখা মেডিকেল কেয়ারের ডা. নিশান উদ্দিন। ডা. নিশান বলেন, “অত্র অঞ্চলে গরীব, দুঃস্থ ও অসহায় আছেন, যারা টাকার অভাবে ভালো চিকিৎসা নিতে পারছে না, তাদের জন্যই আমাদের এই ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম।”

Leave A Reply

Your email address will not be published.