Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে ঝড়ের তান্ডব-গাছ চাপায় শিশুর মৃত্যু

images (1)কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ঝড়ের তান্ডবে গাছ চাপায় ঐশি মনি (৭) নামের ঘুমন্ত এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে আকর্ষ্মিক শিলাবৃষ্টির সাথে প্রচন্ড ঝড় শুরু হলে উপজেলার থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর গ্রামের নুরল হকের ঘরের উপর গাছ উপড়ে পড়ে। এসময় ঘরের ভিতর ঘুমিয়ে থাকা ঐশির গাছ চাপায় মৃত্যু ঘটে। উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ গ্রামের বাবা চাঁদ মিয়ার বাড়ীতে তাকে দাফন করা হয়। মা চিনবানুর সাথে শিশুটি নানার বাড়ীতে থাকতেন। এ ঝড়ে ঐ উপজেলার বিভিন্ন এলাকায় বিপুল পরিমান গাছপালাসহ উঠতি আলু ও গমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.