Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দেশের আবহাওয়া পরিবর্বতনের সাথে বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে

download (1)রাজশাহী, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ অঞ্চলসহ  সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ম তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২২ মিনিটে। আগামী ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, এ সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে।


Leave A Reply

Your email address will not be published.