Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মাকড়সা দূর করার কৌশল

20120201172017-1রকমারি ডেস্ক:
ঘরে মাকড়সার জাল খুব পরিচিত একটি সমস্যা। বলতে গেলে অধিকাংশ বাড়িতেই দেখা যায় মাকড়সার আক্রমণ। ঘরের সিলিং এর চারপাশে, বারান্দায়, রান্না ঘরে এমনকি বাথরুমেও দেখা দেয় মাকড়সার জালের সমস্যা। আমরা অনেকেই প্রতি সপ্তাহে এক বার করে ঘরের ময়লা পরিষ্কার করে থাকি। কিন্ত কিছুদিন যেতে না যেতেই আবার দেখা দেয় মাকড়সার আক্রমণ। আর তাই এই সমস্যা হতে মুক্তি পেতে জেনে নিন কয়েকটি উপায়।

পুদিনা পাতা
মাকড়সা পুদিনা পাতার গন্ধ সহ্য করতে পারে না তাই ঘর থেকে মাকড়সা দূর করতে কিছু পুদিনা পাতা পানিতে দিয়ে ফুটিয়ে ঠাণ্ডা করে নিন, তারপর স্প্রে করা যায় এমন বোতলে ভরে ঘরের যে সকল জায়গায় মাকড়সার আক্রমণ বেশি সেখানে স্প্রে করুন। আপনি চাইলে পুদিনা পাতার তেল ব্যবহার করতে পারেন। পুদিনার তেল সামান্য পানির সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন।

হোয়াইট ভিনেগার
ঘর হতে মাকড়সা তাড়াতে ব্যবহার করতে পারেন হোয়াইট ভিনেগার। মাকড়সা তাড়াতে পুদিনা পাতা হতেও ভিনেগার বেশি উপকারী। ভিনেগারের সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে মাকড়সার জাল হয় এমন জায়গায় স্প্রে করে দিন।

লেবু
লেবুতে আছে ভিটামিন সি। আর এই উপাদান মাকড়সা তাড়াতে খুব দারুণ কাজ করে। ভাবছেন লেবু দিয়ে কী করে মাকড়সা তাড়াবেন। ঘরের যে জায়গাগুলোতে মাকড়সার আক্রমণ বেশি সেখানে লেবুর রস ঘষে দিন যেমন- জানালায়, বুক শেলফ, রান্না ঘরের তাকে। তাছাড়া চাইলে আপনি কয়েকটি লেবু নিয়ে তা থেকে রস বের করে মাকড়সার জাল হয় এমন জায়গাগুলোতে স্প্রে করতে পারেন।

Leave A Reply

Your email address will not be published.