Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অভিনেত্রী চাঁদনী এবার গানেও

05_chandniবিনোদন ডেস্ক:
ছোটবেলায় নাচ, গান, আবৃত্তি এবং অভিনয় এই চারটি শাখাতেই চাঁদনীর অবাধ বিচরণ ছিলো। দিন যত যায় বয়স যত বাড়তে থাকে ততোই চাঁদনী অভিনয় এবং নাচে ব্যস্ত হয়ে উঠেন বেশি। এখন পুরোদস্তর অভিনেত্রী তিনি। চলচ্চিত্রে অভিনয়ের জন্য এখন পর্যন্ত গুণী এই অভিনেত্রী দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। গত বছরের শুরুতে বাপ্পা মজুমদারের নতুন কম্পোজিশনে দেশাত্ববোধক গান ‘ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা’ গানে কন্ঠ দিয়ে নতুন করে গায়িকা হিসেবে আলোচনাতেও এসেছিলেন তিনি। শনিবার সংগীত বিষয়ে করতোয়ার সাথে আলাপকালে চাঁদনী বলেন, ‘এখনো গুণ গুণ করে গান গাই। তবে কখনো ইচ্ছে হয়নি পেশাগতভাবে গান করার। তবে হঠাৎ তেমন কিছু হয়েও যেতে পারে। মানুষের জীবনে কখন কী হয় কেউই তা বলতে পারেনা।’ যদি তাই হয় তবে চাঁদনীর স্বামী বাপ্পা মজুমদারের সঙ্গীতায়োজনেই চাঁদনীকে মৌলিক কোনো গানে কন্ঠ দিতে দেখা যাবে। এদিকে চাঁদনী গত সপ্তাহে নুজহাত আলভী আহমেদের নির্দেশনায় শেষ করেছেন ‘বালা’ নাটকের কাজ। এ ছাড়া ফজলে আলম জুয়েল পরিচালিত ধারাবাহিক নাটক ‘বিমুর্ত সংলাপ’ বাংলাদেশ টেলিভিশনে এবং সবুর খান পরিচালিত ‘দাগ’ নাটকটি এটিএন বাংলায় প্রচার হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.