Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজধানীতে তুচ্ছ ঘটনায় যুবকের মৃত্যু

mrittuস্টাফ রিপোর্টার: 

রাজধানীর পুরান ঢাকায় তুচ্ছ ঘটনায় হাতাহাতি করতে গিয়ে রুবেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত ২টার দিকে পুরান ঢাকার বংশাল নাজিরাবাজার চৌরাস্তার জামাইগলির ওহিদ মিয়ার জুতার কারখানার সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ৩টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুবেল কুমিল্লার নাঙ্গলকোর্ট এলাকার শামছুল হকের ছেলে। তিনি জামাইগলির ওহিদ মিয়ার জুতার কারখানার একজন শ্রমিক ছিলেন। এ ঘটনায় রিয়াজ ও ইউসুফ নামে ওই কারখানার অপর দুই শ্রমিককে আটক করেছে পুলিশ। আটক রিয়াজ ও ইউসুফ জানান, কাজের এক পর্যায়ে রুবেলসহ তারা কারখানার সামনের সড়কে বের হয়। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ধাক্কা খেয়ে রাস্তার ওপর পড়ে যান রুবেল। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। রুবেলের চাচা মান্নান জানান, রুবেল বাক প্রতিবন্ধি। তুচ্ছ ঘটনায় হাতাহাতির এক পর্যায়ে পড়ে গিয়ে আহত হন তিনি। এ ঘটনায় ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশ রিয়াজ ও ইউসুফকে আটক করেছে। মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.