Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সন্ত্রাসবাদে মদত দিচ্ছে সৌদি, অভিযোগ জার্মানির

image_120320_0আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবে অস্ত্র রফতানিতে নিষেধাজ্ঞার দাবি তুললেন জার্মানির ডেপুটি স্পিকার ক্লডিয়া রুথ। রোবরার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সিরিয়া, ইরাক, আফগানিস্তানের মতো যুদ্ধ-বিধ্বস্ত দেশগুলিতে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে সৌদি আরব। ২০১৪ সালে জার্মানি থেকে প্রায় ১১ কোটি ইউরোর অস্ত্র আমদানি করেছে সৌদি আরব। তবে আমদানি করা ওই বিপুল অস্ত্রের একাংশ যুদ্ধে জর্জরিত বিভিন্ন দেশের জঙ্গি সংগঠনগুলিকে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করেন ক্লডিয়া। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, প্রতিবছরই সৌদি আরব বিপুল পরিমাণ অস্ত্র জার্মানি থেকে আমদানি করে। তবে সৌদি আরব সেই অস্ত্র বিভিন্ন দেশের জঙ্গি সংগঠনগুলিকে চড়া দামে সরবরাহ করে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে বলেও এদিন অভিযোগ করেন তিনি। অন্যদিকে জার্মানির অর্থমন্ত্রী সিগমান গ্যাব্রিয়েল শনিবারই সৌদি আরবে এক বিশেষ বৈঠকে যোগ দিতে গিয়েছেন। সেই সময়ে জার্মান ডেপুটি স্পিকারের এহেন মন্তব্যে দু’দেশের সম্পর্কে সামান্য হলেও চিড় ধরতে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল।

এদিকে ইরান ইস্যু এবং ইসলামিক স্টেটের কারণে মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংকটের প্রেক্ষিতেই দেশটির অস্ত্র আমদানি বেড়েছে বলে এক প্রতিবেদনে মন্তব্য করেছে বৈশ্বিক বাণিজ্য বিশ্লেষক সংস্থা ইনফরমেশন হ্যান্ডলিং সার্ভিসেস (আইএইচএস)। আইএইচএস-এর প্রতিবেদনে জানানো হয়, গত বছর সৌদি আরবের অস্ত্র আমদানির পরিমাণ ৫৪ শতাংশ বেড়ে সাড়ে ৬শ’ কোটি মার্কিন ডলারে গিয়ে দাঁড়ায়। অপরদিকে ভারত একই বছর আমদানি করে প্রায় ৬শ’ কোটি ডলারের অস্ত্র। ধারণা করা হচ্ছে, চলতি বছরে সৌদির অস্ত্র আমদানির পরিমাণ আরো ৫২ শতাংশ বাড়বে। এবছর দেশটি প্রায় ১ হাজার কোটি ডলারের অস্ত্র আমদানি করবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ অস্ত্র আমদানিতে বিশ্বে প্রতি ৭ ডলারের ১ ডলার খরচ করবে সৌদি আরব। ইরাক এবং সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর বিমান হামলায় সহযোগী দেশ হিসেবে রয়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। অস্ত্র আমদানিতে সৌদি আরবের পরেই রয়েছে ভারত। এছাড়া এই তালিকায় সেরা পাঁচে আরো রয়েছে চীন, সংযুক্ত আরব  আমিরাত এবং তাইওয়ান। এদিকে অস্ত্র রপ্তানিতে সবচেয়ে লাভবান দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। গত বছর দেশটি প্রায় সাড়ে ৮শ’ কোটি ডলারের অস্ত্র রপ্তানি করে। ২০১৩ সালের তুলনায় গত বছর দেশটির রপ্তানি বেড়েছে ৬শ’ কোটি ডলার। এরপরই রয়েছে রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি। আইএইচএস’র ঊর্ধ্বতন বিশ্লেষক বেন মুরস সংবাদমাধ্যমকে বলেন, সৌদি আরবে অস্ত্র আমদানির হার নাটকীয়ভাবে বেড়েছে এবং খুব সহজে এই হার কমবে না। তিনি বলেন, অস্ত্র রপ্তানির ক্ষেত্রে মধ্যপ্রাচ্য সবচেয়ে বড় বাজার। আসছে দশকে এখানে ১ হাজার ১শ’ কোটি ডলারের বাজার সৃষ্টি হওয়ার সুযোগ রয়েছে। তবে আইএইচএস’র এই সমীক্ষায় ক্ষুদ্র অস্ত্র, রাষ্ট্রীয় নিরাপত্তা অথবা গোয়েন্দা তৎপরতায় ব্যায়ের বিষয়গুলো সংযুক্ত হয়নি বলে জানান মুরস।

Leave A Reply

Your email address will not be published.