Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শৈলকুপা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গ্রেফতার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কেরামত আলী মোল্যাকে গ্রেফতার করেছে শৈলকুপা থানা পুলিশ।
জানা যায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার এএসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাইরপাড়া তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সে বারইপাড়া গ্রামের মাহাতাব মোল্যার ছেলে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এম এ হাসেম খান জানান, গ্রেফতারকৃত বিএনপি নেতা কেরামত আলীর বিরুদ্ধে শৈলকুপা থানায় একাধিক মামলা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.