Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নাসিরনগরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌ র‌্যালি

নাসিরনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে গত কাল সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহম্মদের নেতৃত্বে ‘জাটকা মাছ রক্ষা করি, ইলিশ মাছ বৃদ্ধি করি’ শ্লোগানকে সামনে রেখে এক নৌ র‌্যালি নাসিরনগর স্থানীয় ডাকবাংলোর ঘাট থেকে চাতলপাড় পর্যন্ত যায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ছায়েদুর রহমান, নাসিরনগর ভিটাডুবী মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শিশির কুমার দাস, বাংলাদেশ সাংবাদিক সমিতি নাসিরগর উপজেলা শাখার সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, সাবেক ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, জেলে সম্প্রাদয়ের নেতা অমর চান দাস, নগেন্দ্র চন্দ্র দাস, সুনিল দাস প্রমুখ। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী তুষার বিশ্বাস।

Leave A Reply

Your email address will not be published.