Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লোহাগাড়ায় ডাকাত সর্দারসহ বিভিন্ন মামলার ৬০ আসামী আটক

লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম:
লোহাগাড়ায় ২ ডাকাত সর্দারসহ বিভিন্ন মামলার ৬০ আসামী আটকের সংবাদ পাওয়া গেছে। ১৭ এপ্রিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এইসব আসামীদেরকে আটক করে বলে জানা যায়।
লোহাগাড়া থানার এএসআই নুরুল হক জানান, গত রাতে অভিযান চালিয়ে উপজেলার ২ ডাকাত সর্দারকে আটক করেছি। আটককৃতরা হলেন বড়হাতিয়া আমতলি কসাই পাড়ার মৃত আলী নবীর পুত্র আবদুস ছালাম (৬৫) ও বড় হাতিয়া ইয়াছিন পাড়ার মৃত নজির আহমদের পুত্র আবুল কাসেম (৪৫)। তারা উভয়েই খুনসহ ৪/৫টি ডাকাতি মামলার আসামী। দীর্ঘদিন পলাতক থাকায় তাদেরকে আটক করা সম্ভব হয় নি। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে প্রায় ১ ঘণ্টা তাড়া করে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. শাহাজাহান বলেন, নাশকতা বিরোধী চিরুনী অভিযানে ২৭ জন ওয়ারেন্ট, ২৫ জন ভাঙচুরসহ নাশকতা মামলার, ২ জন ডাকাতি মামলার আসামী এবং ৬ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে আটক করি। আটককৃত সব আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.