Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঈশ্বরদীতে আ. লীগ নেতার লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডায় আওয়ামী লীগ নেতা রজব আলী মণ্ডল (৬৫) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবর দুপুরে তার নিজ বাড়ি থেকে পুলিশ তার গলাকাটা লাশ উদ্ধার করেছে।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে ঈশ্বরদী এএসপি (সার্কেল) মো. শাহানূর আলম পাটোয়ারী জানান, লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলীর বৃহস্পতিবার রাতের কোন এক সময় মৃত্যু হয়। তবে তার গলাকাটা অবস্থা থেকে মৃত্যুটি রহস্যজনক বলে মনে হচ্ছে। এদিকে পরিবারের পক্ষ থেকে এটিকে আত্মহত্যা বলে পুলিশকে জানিয়েছে। খবর পেয়ে পুলিশ গত শুক্রবার দুপুরে তার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে বলে পুলিশ জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.