রাজাপুরে ইয়াবা ট্যাবলেটসহ সরকারি কর্মচারী গ্রেফতার
রাজাপুর প্রতিনিধি, ঝালকাঠি:
রাজাপুর উপজেলা সদরের বাইপাস সড়ক থেকে শুক্রবার সন্ধ্যায় ইয়াবা ট্যাবলেটসহ রাজাপুর সাব রেজিস্ট্রি অফিসের কর্মচারী মো. মিল্লাত হোসেন (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মিল্লাত হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। সে পশ্চিম রাজাপুর (সেনের তালুক) গ্রামের নুরুল হকের পুত্র। মিল্লাতের পিতা নুরুল হকও রাজাপুর সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত। থানা পুলিশ জানায়, চাকুরির অন্তরালে সে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় রাজাপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।