Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাণীশংকৈলে নকল ভুট্টা বীজে কৃষক প্রতারিত

SAMSUNG CAMERA PICTURES

রাণীশংকৈল, ঠাকুরগাও

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ সংলগ্ন বারাক বীজ ভান্ডারে ব্র্যাকের প্যাকেটে নকল বীজ বিক্রী। এ নিয়ে বীজ বিক্রেতা বারাক বীজ ভান্ডারের স্বত্তাধিকারী মোাঃ জাহাঙ্গীর আলমের সাথে কৃষকের মধ্যে বৃহস্পতিবার বাক বিতন্ডা হয়।  উপজেলার নয়ানপুর গ্রামের দবিরুল ইসলামের ছেলে সবুজ মেসার্স বারাক বীজ ভান্ডার থেকে ভুট্টা বীজ কিনে বাড়ি নিয়ে যায় বুধবার। ব্র্যাক লিখা প্যাকেট খুলে ভিতরে নকল বীজ দেখতে পেয়ে সবুজ জাহাঙ্গীর’র স্বরনাপন্ন হয়। লোকজনের উপস্থিতিতে নকল বীজ প্রমানিত হয়। ব্র্যাক বীজ ডিলার জাহাঙ্গৃীর কবির জানায়, সে পীরগঞ্জ পজেলার নাসিরউদ্দিনের বীজ ভান্ডার থেকে ব্র্যাকের ভূট্টা বীজ কিনলে ৪০ কেজি নকল বীজ পাওয়া গেছে। ব্র্যাক বীজ মার্কেটিং কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ব্র্যাকের আসল প্যাকেট থেকে বীজ বের করে নকল বীজ ভরে অনেক অসাধু বীজ ব্যবসায়ী বিক্রী করে আসছে। ফলে ব্র্যাকের সুনাম ক্ষুন্ন হচ্ছে। বারাক বীজ ভান্ডার ও মা বীজ ভান্ডারে এ ধরনের বীজ আগেও বিক্রী হওয়ার খবর শুনা গেছে।

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.