Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ব্রিটিশ রাজপরিবারে নতুন অতিথি  

আন্তর্জাতিক ডেস্ক:  ব্রিটিশ রাজবধু ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন কন্যাশিশুর জন্ম দিয়েছেন বলে ব্রিটিশ রাজপরিবার এক বিবৃতিতে জানিয়েছে।

শনিবার লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে জন্ম নেয় প্রিন্স উইলিয়াম ও কেটের দ্বিতীয় সন্তান। একই হাসপাতালে ২০১৩ সালের ২২ জুলাই জন্ম হয় তাদের প্রথম সন্তান প্রিন্স জর্জের।

বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় জর্জকে সাথে নিয়ে হাসপাতালে ভর্তি হন কেট। বিকেলে রাজঘোষক হাসপাতালের বাইরে গণমাধ্যমের সামনে বিবৃতি পাঠ করে কন্যা শিশু সন্তানের খবর জানান। জন্মের সময় শিশুটির ওজন ছিল ৩ দশমিক ৭ কেজি।

Leave A Reply

Your email address will not be published.