Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সৈয়দপুরে অগ্নিকান্ডে ৩০ ঘর ছাই

download (27)

নীলফামারী প্রতিনিধি:  ভয়াবহ অগ্নিকান্ডে নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ঠনঠনিপাড়া গ্রামে ৯টি পরিবারের ৩০টি পাঁকা-আধাপাকা টিন ও খড়ের ঘর, নগদ অর্থ, স্বর্ণালংকার, ধান-চাল, গরু-ছাগল, হাঁস-মুরগীসহ সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যায়। বৃহস্পতিবার গভীর রাতে এ আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা পরণের কাপড়-চোপড় ছাড়া কোন কিছুই বাঁচাতে পারেননি। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে দিনযাপন করছেন।

গ্রামবাসী সূত্রে জানা যায়, রাত আনুমানিক সোয়া একটার দিকে গ্রামের জিকরুল হকের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তের মধ্যে আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ওমেদ আলী, ওয়াহেদ আলী, আজিজুল হক, মহিউদ্দিন, মেহেদী হাসান, আলহাজ্ব আব্দুল গফুর, সুজা ও রেজাউল ইসলামের প্রায় ৩০টি পাঁকা-আধাপাকা টিন ও খড়ের ঘর নিমিষেই পুড়ে ছাঁই হয়ে যায়। আগুনে ওই পরিবারগুলোর ঘরে থাকা নগদ প্রায় ৫ লাখ টাকা, মূল্যবান আসবাবপত্র, স্বর্ণালংকার, কাপড় চোপড়, সেচ পাম্প, শ্যালো মেশিন, সেচপাম্পের অ্যালুমিনিয়াম দামি তাঁর, ৪টি গরু ও কয়েকটি ছাগল, ধান-চাল,সর্বস্ব ভস্মীভুত হয়েছে। অগ্নিকান্ডের শিকার ক্ষতিগ্রস্থরা সকলেই গৃহস্থ পরিবার।

সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স লিডার মো. মিজানুর রহমান বেগ জানান, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Leave A Reply

Your email address will not be published.