Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রথমবারের মতো দ. আফ্রিকায় কৃষ্ণাঙ্গ বিরোধীদলীয় নেতা

6459012-3x2-340x227আন্তর্জাতিক ডেস্ক:

প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার প্রধান বিরোধী দলের শীর্ষ নেতা নির্বাচিত হলেন একজন কৃষ্ণাঙ্গ। রোববার ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের নেতা হেলেন জিল্লির উত্তরসূরি নির্বাচিত হয়েছেন এমমুসি মাইম্যানি। আট বছর দলের নেতৃত্ব দেয়ার পর গত মাসে ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স নেত্রী শ্বেতাঙ্গ হেলেন অবসরের ঘোষণা দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে রোববার দলের নতুন নেতা নির্বাচন অনুষ্ঠিত হয়। পোর্ট এলিজাবেথে দলের সম্মেলনে চেয়ারম্যান উইলমট জেমস হারিয়ে শীর্ষ পদে নির্বাচিত হন এমমুসি। নতুন দলীয় প্রধান ৩৪ বছরের এমমুসি মাইম্যানি পেশায় খণ্ডকালীন যাজক। তিনি ২০০৯ সালে ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সে যোগ দেন। ধর্ম  ও মনোবিজ্ঞানে স্নাতোকোত্তর এমমুসিকে মোকাবেলা করতে হবে ১৯৯২ সাল থেকে দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় থাকা আফ্রিকান ন্যাশন কংগ্রেসকে। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের ভোট বাড়লেও বিরোধী দল হয়েই থাকতে হয়েছে তাদের। দলের বিদায়ী নেতা হেলেন জিল্লির তাই আফ্রিকান ন্যাশন কংগ্রেসকে মোকাবেলায় তার দলের প্রধান হিসেবে এক কৃষ্ণাঙ্গকে চেয়েছিলেন।

 

Leave A Reply

Your email address will not be published.