Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আইসিসি পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করছে!

স্পোর্টস ডেস্ক:
৬ বছর ধরে পাকিস্তান নিজেদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারছেনা। আর এই জন্যে পাকিস্তানের বর্তমান অবস্থাই অনেকাংশে দায়ী। নিরাপত্তার কারণে কোন দলই পাকিস্তান যেতে চাচ্ছে না। কিন্তু সম্প্রতি পাকিস্তান সফরে যাচ্ছে জিম্বাবুয়ে। দীর্ঘ সময় পর পাকিস্তানে ক্রিকেট ফেরায় ঈদের আমেজ দেখা দিয়েছে সেখানে। কিন্তু পাকিস্তান মিডিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে জাভেদ মিয়াদাদ আশঙ্কা প্রকাশ করেছেন আইসিসি চাচ্ছে পাকিস্তান ক্রিকেট ধ্বংস হয়ে যাক। গত কাল এক মিডিয়ায় দেয়া সাক্ষাৎকারে মিয়াদাদ বলেন, ‘যারা কেবল দেশের হয়ে ক্রিকেট খেলেছে তারাই কেবল পারে এই ধ্বংস থেকে পাকিস্তানের ক্রিকেটকে রক্ষা করতে।’ জাভেদ মিয়াদাদ আরো বলেন আইসিসি রাজনৈতিক উপায়ে পাকিস্তানকে ক্রিকেট থেকে বঞ্চিত করার ছক কষছে।

Leave A Reply

Your email address will not be published.