Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অনন্ত হত্যার দায় আল-কায়দার!

এবার ব্লগার অনন্ত বিজয় দাস হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আল কায়দা ভারতীয় উপমহাদেশ শাখা। মঙ্গলবার এক টুইট বার্তায় তারা এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।

এদিকে আনসার বাংলা ৮ নামে আরেকটি টুইট থেকে ব্লগার অনন্ত হত্যার বিষয়ে আনছারুল্লাহ বাংলাটিমের নাম ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।

তারা টুইটে সাংবাদিকদের উদ্দেশ্য করে লিখেছেন, For Journalists: Use #AQIS while reporting about the killing..
Don’t use Ansar Bangla 8 again.

এর আগে একাধিক টুইট বার্তায় আনসার বাংলা-৮ নামের ওই আইডি থেকে এই হামলার দায় স্বীকার করে উল্লাস প্রকাশ করা হয়। তাদের অপারেশন সফল হয়েছে বলেও টুইটে উল্লেখ করা হয়।

তাদের এই বার্তা হ্যাশট্যাগের মাধ্যমেও প্রকাশ করা হয়।

মঙ্গলবার (১২ মে) সকাল স‍াড়ে ৯টার দিকে নগরীর সুবিদবাজার বন কলাপাড়া পুকুরপাড় এলাকায় ব্লগার অনন্তকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত অনন্ত বিজয় দাশ সুবিদবাজার নূরানী আবাসিক এলাকার ১৩/১২ বাসার রবীন্দ্র কুমার দাশের ছেলে ও সুনামগঞ্জের জাউয়া পূবালী ব্যাংক শাখার কর্মকর্তা

Leave A Reply

Your email address will not be published.