Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

৫ লাখ টাকা হলে বাঁচবে নয়ন

Jhenidah ill student nayon Photo  14-05-15
মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না ও বন্ধু।’ শিল্পী ভুপেন হাজারিকার অমর সেই গানের মহামূল্যবান লাইনগুলো আমাদের হৃদয় অন্যভাবে নাড়া দিয়ে যায়।
ঝিনাইদহ সদর উপজেলার গিলাবাড়ীয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে ইশতিয়াক আহমেদ নয়নের (১৩) জীবন বাঁচাতে সমাজের সচেতন মানুষের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছে তার অসহায় পরিবার। নয়ন ঝিনাইদহ শহরের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র। সে দূরারোগ্য ব্যাধি টিউমার ক্যান্সারে আক্রান্ত। ভারতের কলকাতার ঠাকুরপুর ক্যান্সার হাসপাতালে দীর্ঘ ৮ মাস চিকিৎসা নিয়ে তাকে ভেলোরের ক্যান্সার হাসপাতালে দ্রুত অপারেশনের জন্য পাঠানো হয়েছে।
সহায় সম্বল বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করে আজ পর্যন্ত চিকিৎসা করিয়েছেন। আর ৫ লাখ টাকা হলে তার অপারেশন করা যাবে।
নয়নের পিতা মতিয়ার রহমান ঝিনাইদহ শহরে স্কুটার চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। চিকিৎসার টাকা যোগাড় করতে গিয়ে অসহায় হয়ে পড়েছেন মতিয়ার রহমান। নয়নের দাদা শামসুর রহমান জানান, চিকিৎসা করাতে পরিবারের পক্ষ থেকে প্রায় ৫ লাখ টাকা খরচ করা হয়েছে। কিন্তু নয়নের বাবা-মায়ের একার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। স্কুলছাত্র নয়নের চিকিৎসায় সহযোগিতা দেয়ার জন্য সব হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন ০১৭৬৩-৩৩৫৭৩৮ মোবাইল নাম্বারে। আর সাহায্য দিন এই হিসাব নম্বরে : মো. মতিয়ার রহমান, সোনালী ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখা, সঞ্চয়ী হিসাব নং-০০২০১১০৭৫। ব্যক্তিগত বিকাশ নং-০১৭৩২-৭১৯৩৮৬।

Leave A Reply

Your email address will not be published.