Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চলে গেলেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কৃষ্ণাঙ্গ গিটারবাদক ও গায়ক বি বি কিং

1431680791 (1)
কিং অব ব্লুজ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের বিখ্যাত কৃষ্ণাঙ্গ গিটারবাদক ও গায়ক বি বি কিং র নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।  শুক্রবার বিবিসি জানিয়েছে, ‘মাই লুসিল’, ‘সুইট লিটল অ্যাঞ্জেল’ ও ‘রক মি বেবি’র জন্য পরিচিত বিবি কিং বৃহস্পতিবার রাতে লাস ভেগাসে নিজের বাড়িতে ঘুমের মধ্যেই মারা যান ।
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে জন্ম নেওয়া কিং মঞ্চে গিটার বাজানো শুরু করেন ১৯৪০-এর দশকে। তিনি পুরো একটি এক প্রজন্মকে প্রভাবিত করতে পেরেছিলেন। তিনি এরিক ক্ল্যাপটন ও ইউ২ এর সঙ্গে কাজ করেছেন।
‘ওয়ান কিং ওভার’ অ্যালবামের জন্য বি বি কিং ২০০৯ সালে ১৫তম গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন।  সর্বকালের সেরা গিটারবাদক হিসেবে তৃতীয় অবস্থানে থাকা কিং সম্প্রতি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বহুমূত্রজনিত রোগের কারণে তাকে সম্প্রতি হাসপাতালেও ভর্তি করা হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.