Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

আব্দুর রহমান রাসেল, পীরগাছা, রংপুর:

শনিবার উপজেলার পারুল ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মোছাঃ সুলতানা পারভীন (উপ-সচিব) উপ-পরিচালক, স্থানীয় সরকার, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আলিয়া ফেরদৌস জাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ্ মোঃ মাহবুবার রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, পীরগাছা উপজেলা শাখা সভাপতি আব্দুল হাকিম সরদার, জেলা ফ্যাসিলেটেটর ইউপিজিপি ও এলজিএসপি-২-প্রকল্প রংপুর মোঃ মাহাবুবার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, আলহাজ্ব মোস্তাফিজার রহমান রেজা, কাওছার আলম, জসিদুল হক, শফিকুল ইসলাম লেবু মন্ডল প্রমূখ। ইউপি সচিব মোস্তাক আহমেদ ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ছাত্র/ছাত্রী, পেশাজীবী ও ইউনিয়ন পরিষদের সকল সদস্য/সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.