Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁও পল্লীবীরে প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

রাণীশংকৈল প্রতিনিধি: 

ঠাকুরগাঁও পল্লীবীর স্পোর্টস সেন্টার ফুটবল মাঠে পল্লীবীর প্রমিলা ফুটবল দল বনাম রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড গার্লস ক্লাবের মধ্যে শুক্রবার প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলার উদ্বোধন করেন, পল্লীবীর স্পোর্টস সেন্টারের প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল্লাহ। রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড গার্লস ক্লাবের পৃষ্ঠপোষক অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, প্রতিষ্ঠাতার সুযোগ্য সন্তান নিকোলাস ও বউমা ভ্যালেরিয়া, ৮নং ইউপি চেয়ারম্যান আঃ হান্নান শাহ হান্নু এ সময় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। সঞ্চালনে ছিলেন কথা শিল্পী মোঃ সুজন খান। খেলোয়াড়রা দৃষ্টি নন্দীত খেলা উপহার দিয়ে মাঠে উপচে পড়া দর্শকদের মন জয় করে। পল্লীবীর স্পোর্টস সেন্টারের প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল্লাহ খেলা শেষে সমাপনি বক্তব্যে খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রশংসা তুলে ধরেন । খেলা গোল শূন্য ড্র হয়। পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ আপেল, সুজন ও বাবু।

Leave A Reply

Your email address will not be published.