Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে করিডোরে ১২ দিনে ৪৭ লাখ ৬১ হাজার টাকা রাজস্ব আদায় করেছে বিজিবি

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের সীমান্ত এলাকার হাট-বাজার থেকে ভারতীয় গরুর করিডোর করে গত ১২ দিনে ৪৭ লাখ ৬১ হাজার টাকা রাজস্ব আদায় করেছে বিজিবি।

কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুত্র জানায় গত ২৪ মে থেকে ৩ জুন তারিখ পর্যন্ত সীমান্ত এলাকার হাট-বাজার দইখাওয়ারচর হতে কাস্টমস্ বিভাগের মাধ্যমে ৩২২৫টি, নারায়নপুর হতে ১৮৭৯টি, ময়দান হতে ৭৯৫টি, পাখিউড়ারচর হতে ৪৫৭টি, ধলডাংগা হতে ১৯৩টি, পাথরডুবি হতে ১৭২টি, শালঝোড় হতে ১০৪টি, এবং দিয়াডাংগা হতে ৩১৫টি গরুর করিডোর করা হয়। সীমান্ত এলাকার হাট-বাজারের মোট ৭১৪০টি গরু থেকে মোট রাজস্ব আদায় হয় ৩৫ লাখ ৭০ হাজার টাকা।

এছাড়াও কুড়িগ্রাম ধরলা ব্রীজ এলাকার ধরলা চেক পোষ্ট থেকে ২৩৮২টি গরুর করিডোর করে ১১ লাখ ৯১ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়। সর্বমোট রাজস্ব আদায় হয় ৪৭ লাখ ৬১ হাজার টাকা।

কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোঃ জাকির হোসেন বলেন, রাজস্ব বোর্ডের মাধ্যমে ভারতীয় গরু থেকে গত ১২ দিনে ৪৭ লাখ ৬১ হাজার টাকা আদায় করা হয়েছে। তিনি জানান, গত এক মাসের তুলনায় বর্তমানে ভারতীয় গরু বেশি আসায় করিডোরে রাজস্ব আদায় বেড়েছে।

Leave A Reply

Your email address will not be published.