Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

দৌলতপুর সংবাদদাতা, কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক অভিযানে বিদেশি পিস্তল, দেশি বন্দুক ও গুলিসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী হিসাবে পরিচিত।
র‌্যাব ১২ সিপিসি ১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর মোসাদ্দেক জানান, র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আড়িয়া ইউপির ছাতারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছাফাত আলীর ছেলে আব্দুস সালাম (৩২) ও তার সহযোগী মিরপুর উপজেলার আটিগ্রামের শহিদুলের ছেলে লালন (২৬) কে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিনসহ গ্রেপ্তার করে। রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ফারাকপুর ভাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ঐ এলাকার তফেজ প্রামাণিকের ছেলে তারিক (২২) ও আলিমুদ্দিনের ছেলে রবিউল (২৪) কে একটি দেশি বন্দুক, ৪ রাউন্ড শর্টগানের গুলি ও ১ রাউন্ড পিস্তলের গুলিসহ গ্রেপ্তার করে। এ ব্যাপারে দৌলতপুর থানায় পৃথক মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.