গুরুদাসপুরে স্কুলছাত্রী অপহরণকারী গ্রেফতার
গুরুদাসপুর সংবাদদাতা:
নাটোরের গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অপহৃত নবম শ্রেণির ছাত্রী রিথী সানজানা (১৫) কে অপহরণের ৭ দিন পর সানজানা সহ অপহরণকারী মোফাজ্জল হোসেন টুটুল (৪০) কে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
গত কাল বৃহস্পতিবার ভোরে পোস্তগোলা ও গুরুদাসপুর থানা পুলিশের যৌথ অভিযানে অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, অপহরণকারী টুটুল পাবনার দুলাই এলাকার ছাত্তার মোল্লার ছেলে। টুটুল একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করা কালে গুরুদাসপুর বাসটার্মিনাল এলাকায় সানজানার বাবা রফিকুল ইসলামের বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করতো। সেই সুবাদে সানজানার সাথে প্রেমের অভিনয় করে ভাগিয়ে নিয়ে গিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে টুটুল।